
নেটওয়ার্ক ইউজাররা বিভিন্ন প্রয়োজনে ফোল্ডার শেয়ার করে থাকেন। যা নেটওয়ার্ক নেবারহুডে ঢুকে পিসি ওপেন করলেই দেখা যায়। প্রয়োজনে আপনারা হিডেন শেয়ার ও তৈরী করতে পারেন যা নেটওয়ার্ক নেবারহুডের মাধ্যমে দেখা যাবেনা। সেজন্য শেয়ার নেমের পাশে একটা $ বসিয়ে দিলেই হবে। ধরি Downloads নামে একটা ফোল্ডার হিডেন শেয়ার করব সেক্ষেত্রে শেয়ার নেম Downloads$ দিতে হবে। এখন শেয়ারটি যদি নেটওয়ার্ক নেবারহুডে দেখা না যায় তাহলে ওপেন করবেন কিবাবে? ধরে নিচ্ছি শেয়ার করা কম্পিউটারটির নেম Data তাহলে স্টার্ট মেন্যু–> রান এ গিয়ে লিখুন \\Data\Downloads$ এবার এন্টার দিলেই ফোল্ডারটি খুলে যাবে।

