Redhat Linux Administration : ফাইল এক্সেস পারমিশন (পর্ব-০১)

ফাইল এক্সেস পারমিশন তিনটা গ্রুপে বিভক্ত। এই তিন গ্রুপের এক জনকে অথবা একাধিক জনকে অথবা সকলকে ফাইল এক্সেস পারমিশন দেয়া যায়।
১. Owner(User) সংক্ষেপে u
২. Group সংক্ষেপে g
৩. Other users সংক্ষেপে o
সব ইউজারকে একত্রে (u+g+o) সংক্ষেপে a

ফাইল এক্সেস পারমিশন ও তিন ধরনের হয়। নিচের তালিকাতে তা দেখানো হল।
file_access.jpg

টার্মিনাল রান করে /etc লোকেশনে গিয়ে ls -l অথবা ll কমান্ড দিলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।
file_access2.jpg

এখানে প্রথম কলামে owner, group এবং other users এর পারমিশন দেখাচ্ছে। এছাড়াও প্রথম অক্ষরটি দিয়ে বুঝান হচ্ছে এটি ফাইল নাকি ডিরেক্টরি। আপনাদের বুঝার সুবিধার্থে নিচে আরেকটু বিস্তারিত বর্ননা দেওয়া হল।

|- or d| |r w x| |r w x| |r w x|
প্রথম অক্ষরটি – হলে ফাইল এবং d হলে ডিরেক্টরি দ্বিতীয় থেকে চতৃর্থ অক্ষর দিয়ে owner এর পারমিশন পঞ্চম থেকে সপ্তম অক্ষর দিয়ে groups এর পারমিশন এবং অষ্টম থেকে দশম অক্ষর দিয়ে other users এর পারমিশন বুঝানো হচ্ছে।

ফাইল এক্সেস পারমিশন পরিবর্তনের জন্য chmod কমান্ডটি ব্যবহার করা হয়। নিচের উদাহারনগুলো দেখুন chmod কিভাবে ব্যবহার করবেন তা বুঝে যাবেন।

chmod u-x example.txt (এখানে example.txt ফাইল থেকে owner এর execute পারমিশন মুছে দেওয়া হয়েছে)
chmod u+x example.txt (এখানে example.txt ফাইলে owner কে execute পারমিশন দেওয়া হয়েছে)
chmod g-r example.txt (এখানে example.txt ফাইল থেকে group এর read পারমিশন মুছে দেওয়া হয়েছে)
chmod g-w example.txt (এখানে example.txt ফাইল থেকে group এর write পারমিশন মুছে দেওয়া হয়েছে)
chmod o+x example.txt (এখানে example.txt ফাইলে other user কে execute পারমিশন দেওয়া হয়েছে)
chmod a-x example.txt (এখানে example.txt ফাইল থেকে সকলের execute পারমিশন মুছে দেওয়া হয়েছে)
chmod a+w example.txt (এখানে example.txt ফাইলে সকলকে write পারমিশন দেওয়া হয়েছে)

এতক্ষনে আপনারা নিশ্চয় বুঝে গেছেন পারমিশন দেওয়ার জন্য + এবং পারমিশন মুছে ফেলার জন্য – ব্যবহার করা হয়

আরো একটা পদ্ধতিতে পারমিশন দেওয়া/মুছে ফেলা যায় পরবর্তী পোস্টে তা আলোচনা করব।

Leave a Reply