গত পোস্টে বলেছিলাম ফাইল পারমিশনের অন্য একটি পদ্ধতি আলোচনা করব। এই পদ্ধতিকে Absolute Mode বলা হয়। এই পদ্ধতিতে RWX এর পরিবর্তে সংখ্যা দিয়ে পারমিশন দেওয়া হয়। যেমন:-
Read পারমিশনের মান 4
Write পারমিশনের মান 2
Execute পারমিশনের মান 1
Read+Write+Execute এর মান 4+2+1=7
Read+Write এর মান 4+2=6
Read+Execute এর মান 4+1=5
Write+Execute এর মান 2+1=3
chmod কমান্ড এর পর প্রথম সংখ্যাটির মান Owner এর পারমিশন, দ্বিতীয় সংখ্যাটির মান Group এর পারমিশন এবং তৃতীয় সংখ্যাটির মান দিয়ে Other Users এর বুঝানো হয়।
কয়েকটি উদাহারন দেখা যাক:-
chmod 700 example.txt
এখানে example.txt ফাইলে Owner কে Read+Write+Execute পারমিশন এবং Group ও Other Users এর সব পারমিশন মুছে দেওয়া হয়েছে।
chmod 664 example.txt
এখানে example.txt ফাইলে Owner ও Group কে Read+Write পারমিশন এবং Other Users কে Read পারমিশন দেওয়া হয়েছে।
chmod 764 example.txt
এখানে example.txt ফাইলে Owner কে Read+Write+Execute পারমিশন, Group কে Read+Write পারমিশন এবং Other Users কে Read পারমিশন দেওয়া হয়েছে।
chmod 777 example.txt
এখানে example.txt ফাইলে Owner+Group+Other Users কে Read+Write+Execute পারমিশন দেওয়া হয়েছে।
chmod 550 example.txt
এখানে example.txt ফাইলে Owner+Group কে Read+Execute পারমিশন এবং Other Users এর সব পারমিশন মুছে দেওয়া হয়েছে।

