
Ubuntu লিনাক্সের কথা কম-বেশি মোটামুটি সবাই জানেন। বর্তমানে এর ৭.০৪ ভারশন পাওয়া যাচ্ছে। কিন্তু Ubuntustudio এর নাম হয়ত অনেকেই জানেন না। Ubuntustudio হচ্ছে Ubuntu লিনাক্সের একটি বিশেষ সংস্করন যা মুলতঃ অডিও, ভিডিও এবং গ্রাফিক্স প্রফেশনালদের কথা মাথায় রেখে করা হয়েছে। আজকের এই লেখাটি Ubuntustudio নিয়ে নয় বরঞ্চ এর থিমটা কিভাবে Ubuntu ৭.০৪ এ ইনস্টল করবেন তা নিয়ে। যারা Ubuntu ৭.০৪ বাদ দিয়ে Ubuntustudio ইনস্টল করতে চান না কিন্তু এর আকর্ষনীয় থিমটা ব্যবহার করতে চান তারা নিচের ধাপগুলো অনুসরন করুন।
১. root হিসেবে লগিন করুন। উবুন্তুতে root লগিন কিভাবে এনাবল করবেন তা নিচের লিংকে দেওয়া পোস্টে দেখুন।
http://jewelosman.wordpress.com/2006/11/30/ubuntu_gui_root/
২. /etc/apt/sources.list ফাইলটি ওপেন করে নিচের লাইনটি এড করুন।
deb http://archive.ubuntustudio.org/ubuntustudio feisty main
৩. gpg ডাউনলোড করুন
wget http://archive.ubuntustudio.org/ubuntustudio.gpg -O- | sudo apt-key add -
৪. আপডেট করুন
apt-get update
৫. System–>Administration–>Synaptic Package Manager রান করুন।
৬. Search আইকনে ক্লিক করে gtk2-engines-murrine লিখে সার্চ দিন।
৭. সার্চ রেজাল্ট থেকে gtk2-engines-murrine ইনস্টলেশনের জন্য মার্ক করুন।
৮. Apply বাটনে ক্লিক করে ইনস্টল করুন।
৯. আবার Search আইকনে ক্লিক করে ubuntustudio লিখে সার্চ দিন।
১০. সার্চ রেজাল্ট থেকে ubuntustudio-look, ubuntustudio-theme, ubuntustudio-icon-theme, ubuntustudio-wallpapers ইত্যাদি ইনস্টলেশনের জন্য মার্ক করুন।
১১. Apply বাটনে ক্লিক করুন। সবকিছু ইনস্টল হওয়ার পর পিসি রিবুট করে নিন।
১২. System–>Preferences–>Theme রান করে ubuntustudio থিমটা সিলেক্ট করুন।

