বিশ্বের দ্রুততম ও নিরাপদ এই ব্রাউজারটি বিনামূল্যে ডাউনলোড করুন এখান থেকে
মাইক্রোসফট অফিসে তৈরী ফাইল ওপেনঅফিসে খোলা যায় এবং ওপেনঅফিসে তৈরী ফাইল মাইক্রোসফট অফিসের উপযোগী করে সেভ করা যায়। বারতি সুবিধা হিসেবে আছে pdf হিসেবে সেভ করা। চুরি করা সফটওয়্যার ব্যবহার না করে বিনামূল্যে এখান থেকে ডাউনলোড করুন।
pdf ফাইল পড়ার জন্য বিশাল সাইজের এডবি রিডার ডাউনলোড না করে মাত্র ১.৬৬ মেগাবাইটের ফক্সিটরিডার ডাউনলোড করুন। এডবি রিডারের চাইতে অনেক কম রিসোর্স দখল করে।
7Z, ZIP, GZIP, BZIP2,TAR, RAR, CAB, ISO, ARJ, LZH, CHM, Z, CPIO, RPM, DEB, NSIS ইত্যাদি ফরম্যাট সাপোর্ট করে। ডাউনলোড করুন এখান থেকে।
K-Lite Codec Pack, Real Alternative এবং QuickTime Alternative এই তিনটা সফটওয়্যার ইনস্টল থাকলে মোটামুটি পৃথিবীর সব রকম মাল্টিমিডিয়া ফাইল চালাতে পারবেন। গ্যারান্টেড!!!! :)
The GIMP হচ্ছে এডবি ফটোসপের সমকক্ষ কিন্তু বিনামূল্যে পাওয়া যায়। যারা ফটোসপে অভ্যস্ত হয়ে গেছেন তারা ব্যবহার করতে পারেন দ্যা জিম্প এর সোর্সকোড নিয়ে তৈরী GIMPShop।
ClamWin ফ্রী এনটিভাইরাস। প্রতিদিন ভাইরাস ডাটাবেস আপডেট হয়। এই এন্টি ভাইরাসের একটা সীমাবদ্ধতা আছে যা হল রিয়েলটাইম প্রটেকশন নেই। তবে খুব শীঘ্রই তা সংযুক্ত হবে আশা করা যাচ্ছে।


এপ্রিল 13, 2007 at 7:52 am
দারুন ব্যাপার তো…
এপ্রিল 15, 2007 at 5:52 am
তবে যাই বলেন না কেন winzip এর চেয়ে 7Zip অনেক গুনে ভালো।
জুন 14, 2007 at 12:58 pm
সেভেন জিপের তুলনা নেই। ধন্যবাদ। আমাদের আরো আলোকিত করবেন আশা করি। যা করেছেন যে জন্য ধন্যবাদ জানিয়ে খাটো করতে চাই না। নিজের আনন্দে এ কাজ করেছেন, তাই কামনা করব জীবন সবুজ আনন্দে ভরে উঠুক সব সময়।
জুন 16, 2007 at 2:34 am
পারভেজ ভাই,
আপনাকে ও ধন্যবাদ…
জুন 29, 2007 at 5:13 am
7- ZIP কেন ভালো বিস্তারিত বলবেন ? যদিও এখনো ব্যবহার করে দেখিনি
জুন 30, 2007 at 2:10 am
….এটি বিনামূল্যে পাওয়া যায়
….প্রচলিত প্রায় সব ধরনের ফরম্যাট সাপোর্ট করে
মার্চ 18, 2008 at 9:31 pm
ওপেনঅফিস ডাউনলোড করেছি এবং একটু কষ্ট করে বাংলা স্পেই চেক এর সাথে যুক্ত করেছি। কাজ করছে ভাল কিন্তু বাংলা ভুল শব্দের উপর ডান বাটন ক্লিক করলে যে স্পেল চেক এর মেনু অপেন হয় তাতে বাংলা দেখা যায়না। কিন্তু আমার কম্পিউটারে বাংলা ইউন ফন্ট আছে এবং আমি ডিসপ্লে প্রপাটিসের সব গুল ফন্ট বাংলায় পরিবতন করেছি তারপর ত্ত তা কাজ করছে না
অক্টোবর 22, 2008 at 8:44 am
openOffice.org can run with win-xp?
জানুয়ারি 20, 2009 at 6:42 pm
আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। কারন যারা বাংলা কম্পিউটিং এর
জন্য কাজ করছেন, আমি তো মানে করি তারা অন্য রকম মুক্তিযোদ্বা।
তারা আধুনিক ভাষা সৈনিক। আপনার প্রচেস্টা সফল হোক
জুন 6, 2009 at 3:28 am
খুব ধন্যবাদ আপনাকে আপনার এই সব ফ্রী এবং ওপেন সোর্স সফটওয়ার সাজেস্ট করার জন্য. আমি আগে থেকেই ফ্রী সফটওয়ার ব্যবহার করতাম , তবে আপনার এই প্রচেষ্টায় আমি মুগ্ধ| আমি আপনাকে আর একটি সফটওয়ার এর কথা বলতে চাই. সেটি হলো Baraha . এটি খুব সহজে ইংলিশ কিবোর্ড থেকে বাংলা লিখতে সাহায্য করে . আর anti virus সফটওয়ার হিসেবে আপনি আভাস্ট ব্যবহার করুন. ফ্রী এবং কম মেমরি খায়. আবার কেউ সহজে অনলাইন বাংলা লিখতে পারে http://www.google.com/transliterate/indic/Bengali তে . আমার চিঠি পরার জন্য ধন্যবাদ | আশা করি আপনি এসব ব্যাপারে ভাববেন |
ধন্যবাদান্তে
অরূপ বসাক
পশ্চিম বঙ্গ
জুন 6, 2009 at 3:35 am
খুব ধন্যবাদ আপনাকে আপনার এই সব ফ্রী এবং ওপেন সোর্স সফটওয়ার সাজেস্ট করার জন্য. আমি আগে থেকেই ফ্রী সফটওয়ার ব্যবহার করতাম , তবে আপনার এই প্রচেষ্টায় আমি মুগ্ধ| আমি আপনাকে আর একটি সফটওয়ার এর কথা বলতে চাই. সেটি হলো Baraha . এটি খুব সহজে ইংলিশ কিবোর্ড থেকে বাংলা লিখতে সাহায্য করে . আর anti virus সফটওয়ার হিসেবে আপনি আভাস্ট ব্যবহার করুন. ফ্রী এবং কম মেমরি খায়. আবার কেউ সহজে অনলাইন বাংলা লিখতে পারে http://www.google.com/transliterate/indic/Bengali তে . আমার চিঠি পরার জন্য ধন্যবাদ | আশা করি আপনি এসব ব্যাপারে ভাববেন |
ধন্যবাদান্তে
অরূপ বসাক
পশ্চিম বঙ্গ
জুন 6, 2009 at 7:33 am
Thanks for you comments…
With Best Regards
Mohammed Osman Gani ( Jewel ) Chittagong, Bangladesh. Moderator of:- Computers and Electronics http://cae.com.bd/ Home Page:- http://jewel.50webs.com/